জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে

2025-02-12T13:28:02+00:00
2025-02-12T13:28:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৮ পিএম 
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। 

তিনি আরো বলেন, আগুন লাগার সময় তারা পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয়। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন। কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: