নওগাঁয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে ধামইরহাট বনবিটের আয়োজনে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা

2025-02-13T14:35:07+00:00
2025-02-13T14:35:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৫ পিএম 
নওগাঁয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট বনবিটের আয়োজনে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ধামইরহাট বিট অফিস চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

সেমিনারে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বন অফিসার রফিকুজ্জামান শাহ, জেলা এসিএফ মেহেদিজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউজ্জামান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পত্নীতলা রেঞ্জ অফিসার একেএম ফরহাদ জাহান, ধামইরহাট বনবিট অফিসার আনিছুর রহমান প্রমুখ। 


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: