হবিগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে স্বামী সন্তানসহ নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে দুই অবুঝ সন্তানসহ বিষপানে আত্মহত্যা করলেন আব্দুর রউফ (৩২)।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার

2025-02-14T12:30:16+00:00
2025-02-14T12:30:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে স্বামী সন্তানসহ নিহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ পিএম 
হবিগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে স্বামী সন্তানসহ নিহত ৩
হবিগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে দুই অবুঝ সন্তানসহ বিষপানে আত্মহত্যা করলেন আব্দুর রউফ (৩২)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আব্দুর রউফ (৩২) এবং তার কন্যা খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আতিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করেন। এনিয়ে বুধবার বিকালে স্ত্রী ছোট এক সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ী চলে যান।

শুক্রবার দিবাগত রাতে খাদিজা ও আয়েশা তাদের দাদীর কাছে অন্য রুমে ঘুমে ছিল। মাঝ রাতে আব্দুর রউফ তাদেরকে নিজের রুমে নিয়ে এসে মুখ বিষ ঢেলে দেন। পরে তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় আব্দুর রউফও মারা যান।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সময়ের আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আলামত ও তথ্য সংগ্রহ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: