‘ভোটার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে’

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে

2025-02-23T20:15:52+00:00
2025-02-23T23:36:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
‘ভোটার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ২৩.০২.২০২৫ ১১:৩৬ পিএম
‘ভোটার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন সবাইকে নিয়ে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নির্বাচন করতে চায়।

‘কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান প্রশাসনে যারা আছেন, তারা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ দেবে না, কোনো অন্যায় সিদ্ধান্তও দেবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন- এই বিতর্কে নির্বাচন কমিশন যেতে চায় না। আপাতত আমাদের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এখনকার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।’

সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: