রায়পুরায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল, টর্চলাইট ও

2025-02-25T22:05:38+00:00
2025-02-25T22:05:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৫ পিএম 
রায়পুরায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল, টর্চলাইট ও টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। এর আগে গত সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো: সজিব (৩৮) ও মো: খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় শুক্রবার রাতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি ও সোমবার ভোরে মোটরসাইকেল আটকিয়ে পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুইভাগে ভাগ হয়ে দলগত ভাবে ডাকাতি করে। আর অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: