কোটালীপাড়ায় বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তথ্য

2025-02-27T14:53:41+00:00
2025-02-27T14:53:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৩ পিএম 
কোটালীপাড়ায় বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ল্যাপটপ বিতরণ করেন।

এ সময় উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী শান্তুনু দত্ত, ফিল্ড আইসিটি টেকনিশিয়ান শাহরিয়ার নাজিম, প্রশিক্ষক নয়ন মাহমুদ, আহনাব ঝলক আহম্মেদ, প্রশিক্ষণার্থী শেখ জেরিন, হেরা ইসলাম তুর্ণা, জেরিন তাসলিন স্বর্ণা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: