নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিয়ামতপুর

2025-02-28T17:02:46+00:00
2025-02-28T17:02:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০২ পিএম 
নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিয়ামতপুর উপজেলা সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার আমির মো. আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনের নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো. মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির নওশাদ আলী, নায়েবে আমির মো. ইব্রাহিম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদসহ আরো অনেকে।

মিছিল ও সমাবেশ শেষে সাবেক জেলা আমির প্রয়াত অধ্যাপক সালেকুর রহমান এর কবর জিয়ারত করা হয়।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: