মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি কারখানায় নারী শ্রমিকের আত্মহত্যার অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ ঘটনায়

2025-03-03T13:26:40+00:00
2025-03-03T13:26:40+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১:২৬ পিএম 
মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি কারখানায় নারী শ্রমিকের আত্মহত্যার অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকার কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।

মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় রোববার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। সেটি জানাজানি হলে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরে থাকা একটি গাড়ি বাইরে টেনে এনে মহাসড়কের ওপর আগুন দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, রোববার তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। শ্রমিকদের বলা হয়েছিল স্বামী সঙ্গে ঝামেলার কারণে ওই নারী আত্মহত্যা করেছেন। কিন্তু আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে বলছেন ছুটি দেওয়া হয়নি তাই ওই নারী আত্মহত্যা করেছে। এরপরই তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তিনি আরও বলেন, এই ঘটনার পর থেকে আশপাশের ৬ থেকে ৭টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: