দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে

2025-03-05T21:16:15+00:00
2025-03-05T21:16:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:১৬ পিএম 
দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
দিনাজপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত ৪টি বড় ট্রান্সফরমার। 

বুধবার (৫ মার্চ) বিকেল সোয়া ৪ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

জানা যায়, বিকেল সোয়া ৪ টার দিকে শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ধোয়া দেখতে পেয়ে সেখানে দায়িত্বরতরা ফোনে বিষয়টি ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন।

অগ্নিকান্ডের ঘটনার বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, আগুনের ফলে ওই স্টেশনের পুরানো ৪টি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে। যার মূল্য ১০ লাখ টাকা। অফিস থেকে চলে যাওয়ার পর বিকেল ৪ টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সাথে সাথেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আমরা ৪ টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ৩টি ইউনিট এসে কাজ শুরু করে। কারখানার ভিতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে ভয়াবহতা বাড়ে। আগুনের ভয়াবহতা দেখে আরও ৩টি ইউনিট এসে কাজ করে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আমরা আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: