ডিএনডি লেকে ভেসে উঠলো নিখোঁজ পোশাক শ্রমিকের মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইদিন ধরে নিখোঁজ পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার

2025-03-07T15:21:59+00:00
2025-03-07T15:21:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডিএনডি লেকে ভেসে উঠলো নিখোঁজ পোশাক শ্রমিকের মরদেহ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:২১ পিএম 
ডিএনডি লেকে ভেসে উঠলো নিখোঁজ পোশাক শ্রমিকের মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইদিন ধরে নিখোঁজ পোশাক কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জনান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।

নিহত মো. নয়ন (২০) জামালপুর সদরের আব্দুল হালিমের ছেলে। নয়ন সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়ায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের লোকজন জানান, বুধবার সন্ধ্যায় ভাড়াবাসা থেকে বেরিয়ে আর ফেরেননি নয়ন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করেন আত্মীয়রা।

শুক্রবার সকাল আটটার দিকে সিদ্ধিরগঞ্জ লেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বলে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত নয়ন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’

যদিও নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তরের আবেদন জানিয়েছে বলেও জানান ওসি।

তিনি বলেন, ‘এ মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করতে চান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: