অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের

2025-03-12T12:19:39+00:00
2025-03-12T12:23:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:১৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৫ ১২:২৩ পিএম
ছবি: সময়ের আলো
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার যাত্রীদের গাছের সাথে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এ সময় ডাকাতরা ওই অটোরিকশার যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি ডাকাতি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নজরপুর বাজারের পাশে ৯ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই অটোরিকশাটি হাঁসুয়া, কাতাসহ দেশীয় ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের গাছের সাথে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি কেড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা জানতে পেরে যাত্রীদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ওই অটোরিকশার যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগত গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে এই ডাকাতির ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

এদিকে, পুলিশ সুপার রেজাউল করিম জানান, এটি ডাকাতির ঘটনা নয়। তিনি বলেন, কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই করেছে। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: