প্রেমিককে বশে আনতে কবিরাজের শরণাপন্ন প্রেমিকা, অতঃপর

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

কবিরাজি চিকিৎসার মাধ্যমে প্রেমিককে বশে আনতে ব্যর্থ হওয়ার পর কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেনএক ভুক্তভোগী নারী (২৭)।ময়মনসিংহের

2025-03-15T10:57:05+00:00
2025-03-15T10:57:05+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রেমিককে বশে আনতে কবিরাজের শরণাপন্ন প্রেমিকা, অতঃপর
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১০:৫৭ এএম 
পুলিশের হাতে আটক অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেক। ছবি : সংগৃহীত
কবিরাজি চিকিৎসার মাধ্যমে প্রেমিককে বশে আনতে ব্যর্থ হওয়ার পর কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী (২৭)। 

ময়মনসিংহের মুক্তাগাছায় এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেককে (৬০) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে অবিবাহিত দাবি করা ওই নারী তার প্রেমিককে কাছে পেতে পাঁচ হাজার টাকার বিনিময়ে এক যুবকের মাধ্যমে কবিরাজের শরণাপন্ন হয়। একমাস পেরিয়ে গেলেও কবিরাজের ঝাড়ফুঁকে কাজ না হলে টাকা ফেরত চান তিনি। 

টাকা না পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সরাসরি কবিরাজের বাড়িতে হাজির হয় আকলিমা। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং আশপাশের লোকজন জড়ো হয়, বাদে লঙ্কাকাণ্ড। এ নিয়ে  শুক্রবার জুম্মার নামাজ শেষে গড়বাজাইল এলাকায় শালিস-দরবার বসায় স্থানীয়রা।

অভিযোগ পেয়ে অভিযুক্ত খালেককে শুক্রবার রাতেই নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে খালেককে তার বাসা থেকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মেডিকেল পরীক্ষার পর বলা যাবে। 

তবে ভুক্তভোগীর দাবি, ১৫ হাজার টাকা পেলে তিনি বিষয়টি মিমাংসা করবেন বলেও জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।



  বিষয়:   কবিরাজি  প্রেম  ধর্ষণ  ময়মনসিংহ  মুক্তাগাছা  ঝাড়ফুঁক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: