স্ত্রীর শ্লীলতাহানি: পুত্রের মামলায় বাবা আটক

তানোর (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর তানোরে স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুত্রের করা মামলায় বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুত্রবধূকে শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ

2025-03-15T22:33:08+00:00
2025-03-15T22:39:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর শ্লীলতাহানি: পুত্রের মামলায় বাবা আটক
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১০:৩৩ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৫ ১০:৩৯ পিএম
তানোর থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত
রাজশাহীর তানোরে স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুত্রের করা মামলায় বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুত্রবধূকে শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেন। 

পরে পুত্রের করা মামলায় তাকে আটক দেখানো হয়। আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪০)। তিনি উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের পুত্র রবিউল ইসলাম (২০) প্রতিদিনের মতো গত বুধবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন। তিনি বেরিয়ে যাওয়ার পর হাবিবুর রহমান তার পুত্রবধূকে শোবার ঘরে ডেকে নেন। এ সময় ওই নববধূর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন এবং মুখ চেপে ধরে তার কাপড় খুলতে ও তাকে বিছানায় শোয়াতে চেষ্টা করেন। এ সময় ওই নববধূর পরনের জামা ছিঁড়ে যায়। একপর্যায়ে বাড়ির আশপাশে মানুষের উপস্থিতি টের পেলে হাবিবুর রহমান তার পুত্রবধূকে ছেড়ে দেন।

জানা গেছে, ঘটনার পর হাবিবুরের পুত্রবধূ ওই বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যান। নববধূর বাবা অভিযুক্ত হাবিবুরের ভায়রা (আত্মীয়)। এ ঘটনায় বাবা হাবিবুর রহমানের নামে তানোর থানায় লিখিত এজাহার দেন পুত্র রবিউল ইসলাম। মামলা নম্বর ১৬। গত শুক্রবার পুলিশ হাবিবুর রহমানকে তার বাড়ি থেকে আটক করেছে। মামলায় অভিযুক্ত হাবিবুরের স্ত্রীকেও সাক্ষী করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আটক হাবিবুর রহমান জানিয়েছেন তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকে কথা বলার একপর্যায়ে তার হাত ধরেন। তবে পুত্রবধূর দাবি তার শ্লীলতাহানি করা হয়েছে। ধারা-১০, নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) যৌন নিপীড়ন অপরাধে তাকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: