ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউলকে শ্বাসরোধে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন,

2025-03-15T23:07:28+00:00
2025-03-15T23:07:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউলকে শ্বাসরোধে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:০৭ পিএম 
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রেজাউলকে শ্বাসরোধে হত্যা
গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, গার্মেন্টস কর্মীর কাছ থেকে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয় রেজাউলকে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) শামীম ও পরিদর্শক (অপারেশন) নয়ন কর উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার সদর থানার টেংগা গ্রামের আলী ওসমানের ছেলে জুলহাস (৩৪), শ্রীপুরের উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২) ও শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বকুলতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন শান্ত (২৫)। এর গতকালই তাদের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ভাসমান জনগোষ্ঠীর একটি অংশ।

নিহত রেজাউল করিম (৪০) নেত্রকোনা জেলার সদর থানার দুর্গাশ্রম গ্রামের ইসহাক মুন্সীর ছেলে। সে পরিবার নিয়ে শ্রীপুরের গিলারচালা গ্রামের নতুন বাজার এলাকায় রুহুল আমিন তালুকদারের বাড়িতে স্ত্রী হালিমা আক্তার ও ১২বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে ভাড়া থেকে বাঘেরবাজার এলাকায় এইচ.পি গার্মেন্টস নামের একটি কারখানায় অপারেটর পদে চাকুরি করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রেজাউল করিম। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান না পেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেন স্বজনরা। গত ৯মার্চ বিকেলে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢালে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লা ও কলাগাছের ভিতর থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি গলে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নিহতের ভাগিনা রিমন মরদেহের গায়ে থাকা শার্ট দেখে উদ্ধার হওয়া মরদেহটি তার মামা রেজাউল করিমের বলে শনাক্ত করেন। এরপরই শ্রীপুর থানার পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জুলহাসকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে মোট চারজন অংশ নেয় বলে জানান এবং বাকী নাম-পরিচয় প্রকাশ করেন। পরে জুলহাসের দেয়া তথ্য মতে নুরুল ইসলাম ও শান্তকে গ্রেফতার করা হয়। এঘটনায় আরও একজন জড়িত আছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে তিনি জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ২৭মার্চ রাতে বাড়ি থেকে বের হওয়ার পর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যান রেজাউল করিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢালে মহাসড়কের পাশে নির্জন জায়গায় শান্ত, নুরুল, জুলহাসসহ অজ্ঞাত একজন তার গতিরোধ করে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় রেজাউল বাধা দিলে তাকে পাশে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যার করে মরদেহ ফেলে চলে যায়। এর ১০দিন পর স্থানীয়রা গলিত মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকী আসামিকে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: