সেই মন্টু দাসের বাড়িতে পুলিশ মোতায়েন

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আলোচিত মন্টু দাস হত্যা মামলার সন্দেহভাজন ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৯ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা

2025-03-19T14:55:59+00:00
2025-03-19T15:11:45+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
সেই মন্টু দাসের বাড়িতে পুলিশ মোতায়েন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৫৫ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৫ ৩:১১ পিএম
ছবি: সময়ের আলো
বরগুনার আলোচিত মন্টু দাস হত্যা মামলার সন্দেহভাজন ৩ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা শাখার সহায়তায় এই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তুল্লাহ এই আদেশ দেন।

আসামিরা হলেন- মো. আসলাম ওরফে কালু (৩৫), মো. রফিকুল ইসলাম (৪২) এবং শ্রী রাম চন্দ্র রায় (৬৭)।

অ্যাডভোকেট বাবুল চন্দ্র দাস সময়ের আলোকে বলেন, ‘আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে, খুব দ্রুত হত্যার রহস্য উন্মোচন হবে আশা করছি।’

এদিকে হাইকোর্টের নির্দেশে মন্টু দাসের বাড়িতে নিরাপত্তায় বসেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকেই তার বাড়িতে চারজন পুলিশ পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম সময়ের আলোকে বলেন, একজন অফিসার ও তিনজন ফোর্স মোট চারজন করে পালাক্রমে তিন শিফটে মন্টু দাসের বাড়িতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: