এসএসসির গণিত পরীক্ষা ১ দিন পেছাল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা

2025-03-19T18:38:42+00:00
2025-03-19T18:38:42+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসির গণিত পরীক্ষা ১ দিন পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:৩৮ পিএম 
এসএসসির গণিত পরীক্ষা ১ দিন পিছিয়েছে। ছবি: সংগৃহীত
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ এপ্রিল নেওয়া হয়েছে।  

বুধবার (১৯ মার্চ) দ্বিতীয়বারের মত সংশোধিত এসএসসির এই সূচি প্রকাশ করা হয়েছে। 

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। 


আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নিবে।

এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কমাল উদ্দিন হায়দার বলেন, ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এত আগে গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পেছানো হয়। আগামী ১৩ এপ্রিলের বদলে এ পরীক্ষা এক মাস পিছিয়ে আগামী ১৩ মে হবে। 


এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। 

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে প্রতিদিনের পরীক্ষা। 

তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।


  বিষয়:   এসএসসি  পরীক্ষা  গণিত পরীক্ষা  শিক্ষা বোর্ড  রুটিন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: