ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

নিষিদ্ধ ছাত্র সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বুধবার (১৯ মার্চ) সন্ধার

2025-03-20T11:51:15+00:00
2025-03-20T11:51:15+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৫১ এএম 
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ছবি : সময়ের আলো
নিষিদ্ধ ছাত্র সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধার পর রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।

ওসি মোজাফফর হোসেন জানান, সাদ্দামকে গ্রেফতারের পর কুড়িগ্রাম নিয়ে আসা হয়। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: