আ. লীগকে পুনর্বাসনকারীরা শত্রু বলে গণ্য হবে: হাসনাত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক

2025-03-24T22:37:42+00:00
2025-03-24T22:55:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
আ. লীগকে পুনর্বাসনকারীরা শত্রু বলে গণ্য হবে: হাসনাত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৩৭ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৫ ১০:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম, খুন, নিপীড়নসহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল তাদের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 

তিনি বলেন, পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে। ৫ আগস্টের পর তারাই শত্রু যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে। 

রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি।


তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। 

হাসনাত আবদুল্লাহ বলেন, একই সঙ্গে দেশের সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে এখনও দেশে আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাৎসি পার্টির মতো আওয়ামী লীগকে ও বাংলাদেশ থেকে চিরকালের মতো নিষিদ্ধ করতে হবে।    

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সব শ্রেণীপেশার মানুষের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।  

এতে মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিণাঞ্চল) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডাক্তার আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ। 

এ সময় এনসিপি, বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতারা ও শ্রমিক শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: