ডিসির বাংলোতে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

এবার নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ ঝাড়ের নির্জন জঙ্গলে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার

2025-03-29T14:51:02+00:00
2025-03-29T15:00:05+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডিসির বাংলোতে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ২:৫১ পিএম 
ছবি: সময়ের আলো
এবার নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ ঝাড়ের নির্জন জঙ্গলে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশির ভাগই সিলমারা।

শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ডিসির পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর- (লালপুর-বাগাতিপাড়া) আসনের।

এর আগে বুধবার বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়' দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভিতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপার গুলো এনএসআই গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে।

এসময় খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা বিপুল পরিমাণে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের ব্যালটপেপার গুলোর ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনা হয়েছিল বলে জানান নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম। তবে এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: