পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসিরনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় নাসিরনগর প্রেসক্লাবে নাসিরনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনির উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এখন নতুন করে দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই। নাসিরনগর উপজেলা ছাত্রদল তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ঈদ উপহার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
এ সময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল শাহ, চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল ভূইয়া, গুণিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কাসেম, গুনিয়াউক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম খা, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তন্ময় আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী, দুলাল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা রাকিব চৌধুরী, নাবিল আহমেদ, সজল সরকার সহ নাসিরনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতারা।