ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় এ ধারা জারি

2025-03-30T19:41:08+00:00
2025-03-30T19:41:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদগাহ মাঠে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৭:৪১ পিএম 
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একাধিক পক্ষের সংঘর্ষের আশঙ্কায় এ ধারা জারি করা হয়েছে। 

রোববার (৩০ মার্চ) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে  জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশি অস্ত্র বহন ও প্রদর্শন, আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: