দর-কষাকষি শেষে ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এমন দৃশ্য দেখা গেছে।

2025-03-30T20:11:49+00:00
2025-03-30T20:11:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
দর-কষাকষি শেষে ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ৮:১১ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাঙের বিয়ে। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এমন দৃশ্য দেখা গেছে। মূলত বৃষ্টির আশায় স্থানীয়রা ব্যাঙের এই বিয়ের আয়োজন করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির আঙিনায় কলা গাছ দিয়ে বানানো হয়েছে গেট। সাজানো হয়েছে পুরো বাড়ি। বাদ্যযন্ত্রের তালে তালে নাচছে শিশু থেকে বৃদ্ধ। বরযাত্রী পৌঁছানোর পর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে পক্ষের মোহরানা দাবি করেন ২ কোটি। দর-কষাকষিতে শেষমেষ নির্ধারণ হয় ২ লাখ। ব্যাঙের বিয়ে ঘিরে এই আয়োজন করা হয়।

গ্রামবাসীরা মনে করেন, ব্যাঙের বিয়ে দিলে সৃষ্টিকর্তা খুশি হন, তখন বৃষ্টি হয়। সেই বিশ্বাস থেকেই এ বিয়ের আয়োজন।

স্থানীয় এক কৃষক বলেন, বাপ-দাদার আমল থেকে এ রীতি চলে আসছে। আগে এতে কাজ হতো, এখনো আমরা বিশ্বাস করি, ব্যাঙের বিয়ের পর বৃষ্টি হবে।

শিক্ষক অজিত কুমার পাল বলেন, এটা শুধু একটি রীতি নয়, আমাদের ঐতিহ্য। চৈত্র মাসে যখন পানির সংকট দেখা দেয়, তখন গ্রামের সবাই মিলে বৃষ্টির আশায় এই আয়োজন করে। এটি মূলত সম্মিলিত আশার প্রকাশ।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাজী রবিউস সারোয়ার বলেন, আমরা স্থানীয়দের পাশে আছি। দীর্ঘমেয়াদে পানির সংকট কাটাতে উচ্চপর্যায়ে বিষয়টি জানানো হবে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: