নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলি।
এ সময় উপদেষ্টা মাহফুজ নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দেন। মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মত এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।
পরে তিনি নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।