লোহাগাড়ায় পুকুরে নেমে ভাইবোনের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নানাবাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে

2025-04-04T19:24:17+00:00
2025-04-04T19:33:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় পুকুরে নেমে ভাইবোনের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:২৪ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৫ ৭:৩৩ পিএম
তানজুম ও রাফির এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি : পরিবারের সৌজন্যে
চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে আপন ভাইবোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নানাবাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই ইউনিয়নের সুখছড়ি কামারদীঘি নতুন পাড়ার প্রবাসী মো. পারভেজের কন্যা তাবাচ্ছুম বিনতে তানজুম (৮) এবং তানজিমুল ইসলাম রাফি (৫)।

নিহতদের চাচি উম্মে সালমা জানান, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যান তানজুম ও রাফি। সেখানে শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: