তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে তাড়াশে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা

2025-04-06T14:21:00+00:00
2025-04-06T14:21:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ২:২১ পিএম 
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে তাড়াশে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত শিশু সুমাইয়া দোবিলা গ্রামের হযরত আলীর ছোট মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান তালুকদার।

স্থানীয়রা জানান, রোববার সকালে শিশু সুমাইয়া খাতুন বাড়ির পাশে খেলা করছিল। কোন এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। অনেক জায়গায় খুঁজেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দোবিলা উপ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: