চারঘাটে মদপান করে দুই বন্ধুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর চারঘাটে মদপানের পর অসুস্থ হয়ে মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল)

2025-04-08T19:17:43+00:00
2025-04-08T19:20:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চারঘাটে মদপান করে দুই বন্ধুর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:১৭ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৫ ৭:২০ পিএম
চারঘাট থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত
রাজশাহীর চারঘাটে মদপানের পর অসুস্থ হয়ে মাসুদ রানা (৩৫) ও নাদিম ইসলাম (২৮) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। তাদের দুজনের বাড়ি উপজেলার নিমপাড়া ইউনিয়নে।

মাসুদ রানা ইসলাম সকালে সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও নাদিম ইসলাম হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যান। এ ঘটনায় মোহাম্মদ টনি (২৯) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।

মারা যাওয়া মাসুদ রানা নিমপাড়া ইউনিয়নের কালাম আলীর ছেলে এবং নাদিম নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার শামসুল হকের ছেলে। চিকিৎসাধীন টনি নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। টনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

চিকিৎসাধীন টনি বলেন, আমার গাড়ি না থাকায় মাসুদ রানার ভ্যান রিজার্ভ নিয়ে চলাফেরা করি। আর নাদিম আমার সবচেয়ে কাছের বন্ধু। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুদ রানা, নাদিম, আমি ও মেহেদী নামে একজনসহ চারজন উপজেলার ঝিকরা এলাকার মামুন নামের এক ব্যক্তির কাছে মদ খেতে গিয়েছিলাম। আমি সামান্য একটু খেতেই শরীর ঝিমঝিম লাগে এজন্য বেশি খাইনি। কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদ পান করে।

সেদিন রাত থেকেই আমরা তিনজন অসুস্থ হয়ে পড়ি। শরীর খারাপ থাকায় বিছানা থেকে সোমবার কেউ উঠতে পারিনি। সেদিন সন্ধ্যার পর থেকে মাসুদ রানা ও নাদিম বেশি অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আমারও অসংখ্যবার বমি হয়ে এখনো বিছানা থেকে উঠতে পারিনি। মদপানের কারণেই আমার বন্ধুদের মৃত্যু হয়েছে।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: