চট্টগ্রামে বোনাসের দাবিতে ফের সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে পৌনে এক ঘণ্টা বিক্ষোভ

2025-04-09T21:26:58+00:00
2025-04-09T21:26:58+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বোনাসের দাবিতে ফের সড়ক অবরোধ
সিইপিজেডের পোশাক কারখানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:২৬ পিএম 
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে পৌনে এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা নগরীর ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুরো এলাকার সড়কে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তারা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, জেএনএফ করপোরেশনের অধীন মডেস্টি নামক কারখানার প্রায় এক হাজার ৮০০ শ্রমিক ঈদের আগে বোনাস পাননি। বুধবার ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মালিকপক্ষ ১৭ এপ্রিল বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানতে রাজি হননি। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে বোনাসের টাকা পাওয়ার আশ্বাস দেয়া হলে শ্রমিকরা সড়ক থেকে চলে যান।

শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দিলে সড়ক ছেড়ে চলে যায়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: