মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য

2025-04-17T11:05:37+00:00
2025-04-17T11:05:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০৫ এএম 
স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সময়ের আলো
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। আমরা গতকালে ফিরে যেতে পারব না। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। এখানে যে সরকার গঠন করা হয়েছিল, সেই বিষয়টি অমলিন থাকবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর তিনি এসব কথা বলেন। 

ফারুক-ই-আজম বলেন, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে, তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছে। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। কিছু বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় আছি। বিভিন্ন রকমের প্রায় ২ হাজার ৭০০ এর বেশি মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। 

ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুজিবনগর কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পরিদর্শন করে যৌক্তিকভাবে পুনর্নির্মাণ করা হবে।


মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে উপদেষ্টা বলেন, এখানে যা কিছু করা হবে, তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে। এর বাইরে কোনো কিছু আরোপিত করা হবে না। কোন কিছুর সত্যতার ইতিহাস মোচনও হবে না।

মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার একান্ত সচিব লে. কর্নেল (অব.) আব্দুল গাফফার, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম প্রমুখ।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: