জলকেলিতে মেতেছেন রাখাইন তরুণ-তরুণীরা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কুয়াকাটা শ্রীমঙ্গল

2025-04-19T12:14:54+00:00
2025-04-19T12:17:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জলকেলিতে মেতেছেন রাখাইন তরুণ-তরুণীরা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:১৪ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৫ ১২:১৭ পিএম
নাচে-গানে সাংগ্রাই জলকেলি উৎসব পালন করেন তরুণ-তরুণীরা। ছবি: সংগৃহীত
বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কুয়াকাটা  শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। 

এ উৎসবে নাচে-গানে মেতে উঠেছেন তরুণ-তরুণীরা। রাখাইন কিশোর-কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে ছিটিয়ে দিয়ে জলকেলিতে মেতে উঠেন। 

সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসবে অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ১ মিনিট নীরবতা পালন করেন রাখাইন সম্প্রদায়ের লোকেরা।


পটুয়াখালী রাখাইন বুড্ডিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে উৎসবটি উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও  মহিপুর থানার ওসি তরিকুল ইসলামসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: