শেষ হলো সাংগ্রাই জলকেলি উৎসব

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী জলকেলি'র মধ্য দিয়ে শনিবার (১৯ এপ্রিল) শেষ হয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও পাহাড়ের গ্রাম সমূহে

2025-04-19T18:41:41+00:00
2025-04-19T21:07:59+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শেষ হলো সাংগ্রাই জলকেলি উৎসব
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬:৪১ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৫ ৯:০৭ পিএম
ছবি: সময়ের আলো
রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী জলকেলি'র মধ্য দিয়ে শনিবার (১৯ এপ্রিল) শেষ হয়েছে। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও পাহাড়ের গ্রাম সমূহে পক্ষকাল ব্যাপী চলবে এই উৎসব।

শনিবার (১৯ এপ্রিল) দুপর ১২ টায় বর্ষ বরণ ও পুরাতন বছরকে বিদায় উপলক্ষে রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)'র উদ্যোগে রাঙামাটির মারী স্টেডিয়ামে সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী জলকেলি'র উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়'র উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মানস সভাপতি থোয়াই সুই খই মারমা'র সভাপতিত্বে সাংগ্রাই'র জলকেলি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, রাঙামাটি চেম্বার সভাপতি ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) সাধারণ সম্পাদক উশানু মারমা নয়ন।

রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলা থেকে আগত মারমা তরুণ-তরুণীর বেশ কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে পানি ছিটিয়ে সাংগ্রাই পানি খেলাতে (জল কেলি) অংশ গ্রহণ করে। জলকেলির পাশাপাশি চলে দড়ি টানাটানি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মারমা সম্প্রদায়ের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

বর্ণাঢ্য আয়োজনে শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জলকেলি উৎসব বানচালে মারমা যুব সমাজ'র নামে একটি সংগঠন সোশ্যাল মিডিয়ায় ব্যপক অপপ্রচার চালায়। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সঠিক পদক্ষেপের ফলে সেই অপতৎপরতা ব্যর্থ হয়েছে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: