৪০ ঘণ্টা পর কর্ণফুলী থেকে নিখোঁজ নাবিকের লাশ উদ্ধার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া নাবিকের লাশ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মাছ ধরার জাহাজে ওঠার সময় পা পিছলে

2025-04-21T20:42:27+00:00
2025-04-21T20:42:27+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
৪০ ঘণ্টা পর কর্ণফুলী থেকে নিখোঁজ নাবিকের লাশ উদ্ধার
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া নাবিকের লাশ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মাছ ধরার জাহাজে ওঠার সময় পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে ওই নাবিক নিখোঁজ ছিলেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে নদীর বাকলিয়া এলাকার মন্দির ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নাবিকের নাম দুলাল মিয়া (৪০)। তিনি নোয়াখালীর চরজব্বার থানার আবদুর রবের ছেলে এবং এফভি পারটেক্স-১ জাহাজে ফিশ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৯ এপ্রিল রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ নামের একটি মাছ ধরার জাহাজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মন্দির ঘাট এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: