সখিপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রী গ্রেফতার

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

‘সাব্বির আঙ্কেল আমারে অনেক মারছে। আমি রাইতে আন্ধারে দেহি আমি কলাবাগানে। আমি ডরাইয়া মারে ডাকলে, আঙ্কেল আমার জামা খুলে মুখের

2025-04-22T19:55:43+00:00
2025-04-22T19:55:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সখিপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রী গ্রেফতার
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ পিএম 
সখিপুর থানা, টাঙ্গাইল। ছবি : সংগৃহীত
‘সাব্বির আঙ্কেল আমারে অনেক মারছে। আমি রাইতে আন্ধারে দেহি আমি কলাবাগানে। আমি ডরাইয়া মারে ডাকলে, আঙ্কেল আমার জামা খুলে মুখের মধ্যে দেয়।’ —এভাবেই পুলিশের কাছে বর্ণনা দেয় ৭ বছরের শিশু খাদিজা আক্তার (ছদ্মনাম)। ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা বাবা ফয়জুল তার মেয়ের এমন লোমহর্ষক কথা শুনে কান্নায় ভেঙে পড়েন। 

সখিপুরে কাজ করা পেশায় কাঠমিস্ত্রী ফজলু জানান, ছোট ছেলেমেয়েকে চোখে চোখে রাখি। সাব্বির আমার এমন ক্ষতি করবে ভাবতেও পারি নাই। আমি এ ঘটনায় অভিযুক্ত সাব্বিরের সর্বোচ্চ বিচার চাই। 

অভিযুক্ত সাব্বির মিয়া (২১) ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া টানপাড়া এলাকার আ. মান্নানের ছেলে। তিনি সখিপুরে ইট ভাঙানোর কাজ করেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির ওই পরিবারের পূর্ব পরিচিত। গত ২১ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ঘুমন্ত খাদিজাকে তুলে নিয়ে যায় সাব্বির। পরে খাদিজা জেগে উঠে চিৎকার করার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ফজলু সখিপুর পৌরসভার উত্তরা মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ বাসা ভাড়া নিয়ে থাকেন। 

বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমরা শিশুটির খোঁজ পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাই এবং প্রশাসনকে খবর দেই। সাব্বির বিষয়টি টের পেয়ে খাদিজাকে ঘরের পিছনে ফেলে রেখে চলে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ সাব্বিরকে আটক করে। 

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।



  বিষয়:   ধর্ষণ  রেইপ  সখিপুর  সখীপুর  রাজমিস্ত্রী  শিশু ধর্ষণ  ধর্ষণের অভিযোগ  ধর্ষণের চেষ্টা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: