পলকের বিরুদ্ধে আরও এক মামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র

2025-04-24T13:57:40+00:00
2025-04-24T14:17:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পলকের বিরুদ্ধে আরও এক মামলা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৫ ২:১৭ পিএম
জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) রাতে পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।


কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক।

এদিকে একাধিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।

এসটিও



  বিষয়:   মামলা  সাবেক আইসিটি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক  অস্ত্র আইনে মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: