ঝালকাঠিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে

2025-04-28T13:04:30+00:00
2025-04-28T15:08:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১:০৪ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ৩:০৮ পিএম
ঝালকাঠি সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত
ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মিজান পুর্বচাঁদকাঠি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। মিজান একটি ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো।

রাজু জানান, রাত ৮টার দিকে সে মায়ের কাছে ৫০টি টাকা চায়। মা তাকে টাকা দেয়নি, তখন বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সুগন্ধা নদী থেকে জেলেপাড়া খালের প্রবেশদ্বারে গিয়ে মরদেহটি দেখতে পাই। ওই মোহনার দক্ষিণ-পূর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিলো না।

ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানিতে পড়ে আর উঠতে না পারায় ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এরপরেও যদি অন্যকিছু থাকে তা ময়নাতদন্তের পরে জানা যাবে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

এএডি/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: