বিয়ের দাবিতে তিন সন্তানের জনকের বাড়িতে ‘প্রেমিকা’র অনশন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক ‘প্রেমিকা’। ঘটনাটি উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের।স্থানীয়রা জানান, পাঁচদিন

2025-04-30T17:11:00+00:00
2025-04-30T17:21:20+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
বিয়ের দাবিতে তিন সন্তানের জনকের বাড়িতে ‘প্রেমিকা’র অনশন
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৫:১১ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৫ ৫:২১ পিএম  (ভিজিট : ৫৯৮)
অনশনে থাকা খুশি আক্তার। ছবি: সময়ের আলো
ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক ‘প্রেমিকা’। ঘটনাটি উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের।

স্থানীয়রা জানান, পাঁচদিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন ওই নারী। 

অভিযুক্ত কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী (৩৫) ওই গ্রামের আউয়াল মুন্সীর ছেলে। তিন সন্তানের জনক তিনি। আর ভুক্তভোগী খুশি আক্তারের (২০) একই ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে।

খুশি আক্তার বলেন, কামরুজ্জামান আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুই মাস সেখানে রাখে। আমি তাকে বিয়ে করার জন্য চাঁপ দিলে, সে তালবাহানা শুরু করে। আমি কোন উপায় না দেখে, বিয়ের দাবিতে তার বাড়িতে ৫দিন ধরে তার বাড়িতে অনশন করছি। 


তিনি আরও বলেন, তিন মাস আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। কামরুজ্জামানের জন্য আমি স্বামীকে ত্যাগ করে আমার সব গহনা ও টাকা পয়সা তাকে দিয়েছি। এখন এ অবস্থায় সে আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না

সম্পর্কের কথা স্বীকার করে কামরুজ্জামান বলেন, উপজেলার চাঁদহাট বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার জন্য খুশি আমার দোকানে বিভিন্ন সময় আসতো। এরই মধ্যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।

এসটিও




  বিষয়:   ফরিদপুর  নগরকান্দা  বিয়ের দাবি  অনশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: