সেনা অভিযানে গুইমারায় ১১০ লিটার মদসহ ২ জন আটক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানের মাধ্যমে ১১০ লিটার বাংলা মদসহ ২ জনকে আটক করা হয়েছে।গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে

2025-04-30T19:02:18+00:00
2025-04-30T19:06:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সেনা অভিযানে গুইমারায় ১১০ লিটার মদসহ ২ জন আটক
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৫ ৭:০৬ পিএম
গুইমারাতে ১১০ লিটার বাংলা মদ সহ ২জন আটক। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানের মাধ্যমে ১১০ লিটার বাংলা মদসহ ২ জনকে আটক করা হয়েছে। 

গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনীগামী শান্তি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৯) তল্লাসব করে ২টি বস্তা মোড়ানো অবস্থায় ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদসহ দীঘিনালার বাসিন্দা মো. বাবুল (৩৮) ও মো. আব্দুল হালিম (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত মদসহ অভিযুক্তদের গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদের বিচারিক ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: