সাতক্ষীরায় গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামে কলেজছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে

2025-05-01T21:30:32+00:00
2025-05-01T21:32:18+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৯:৩০ পিএম  আপডেট: ০১.০৫.২০২৫ ৯:৩২ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামে কলেজছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে মৃত্যু হয় তার।

উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে তুলি। তিনি তালা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সরেজমিন দেখা যায়, বাড়ির উঠানে ও রাস্তার পাশে কলাবাগানে তার শরীরের পুড়ে যাওয়া উপরের অংশ গায়ের জামা-কাপড়ের সঙ্গে উঠে গেছে। পরিধেয় কাপড়ের অংশবিশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থল থেকে কেরোসিনের তীব্র গন্ধ পাওয় যাচ্ছিল। 

এলাকাবাসী জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানে বসে নিজের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা খুলনায় রিকশা চালাতে গিয়েছিলেন। গায়ে পুরোপুরি আগুন ধরে গেলে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তুলিকে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, সার্কেল এসপি মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র জানায়, তুলিদের বাড়ির সামনেই মসজিদে তিন মাস আগে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনগনর গ্রামের আমিনুর রহমান নামে এক অবিবাহিত যুবক ইমামতি করতেন। এই যুবকের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন তুলি। ঘটনার পর ইমামতি ছেড়ে পালিয়ে যান ইমাম। 

শরীরে আগুন লাগানোর আগে তার হাতে কলম দিয়ে আমিনুরের নাম লেখা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামকে মেয়েটা ভালোবাসে। কিন্তু ওই ছেলেটি তাকে ভালোবাসেনি। যার কারণে সে পালিয়ে যায়। সে কারণে হয়তো মেয়েটি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার করে থাকতে পারে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কী কারণে এ আত্মহত্যা, এখনো জানতে পারিনি। বিষয়টি তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে।

জেডও/

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: