পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামে স্কুলছাত্রের মরদেহ। আগের দিন থেকে তিনি নিখোঁজ থাকলেও পরিবারের ধারণা ছিল,

2025-05-02T18:02:08+00:00
2025-05-02T18:04:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:০২ পিএম  আপডেট: ০২.০৫.২০২৫ ৬:০৪ পিএম
প্রতীকী ছবি
নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠেছে হাবিব মিয়া (১২) নামে স্কুলছাত্রের মরদেহ। আগের দিন থেকে তিনি নিখোঁজ থাকলেও পরিবারের ধারণা ছিল, হাবিব নানিবাড়ি বেড়াতে গেছে।

শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে এবং ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী ইয়াসিন নামের এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে হাবিব। গোসল শেষে ইয়াসিন উঠে এলেও হাবিব আর উঠতে পারেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, হাবিব সাধারণত প্রতি বৃহস্পতিবার নানির বাড়ি বেড়াতে যেত। এই ধারণা করে তার পরিবারের কেউ খোঁজ নেয়নি। তবে হাবিব সাঁতার জানত, তবুও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কেউ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডও/

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: