একে একে চলে গেলেন একই পরিবারের ৫ জন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় মোছা. তানজিলা আক্তার (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে

2025-05-05T10:19:57+00:00
2025-05-05T10:29:06+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
একে একে চলে গেলেন একই পরিবারের ৫ জন
গাজীপুরে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:১৯ এএম  আপডেট: ০৫.০৫.২০২৫ ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় মোছা. তানজিলা আক্তার (১০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজন মারা গেছেন। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের মধ্যে ছিলেন, সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এর আগে গত শনিবার (৩ মে) এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার (৩০), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০), যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে আসেন। রোববার রাত ১১ টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তানজিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা, তাসলিমা, আয়ান ও পারভিন নামে চারজনের মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধ পাঁচজনই মারা গেলেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। ওই দিন রাত পৌনে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরআর

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: