৫ শতাধিক মানুষের মধ্যে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির গুইমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে আই ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪

2025-05-07T16:23:48+00:00
2025-05-07T16:23:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
৫ শতাধিক মানুষের মধ্যে আই ক্যাম্পেইন করেছে গুইমারা রিজিয়ন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:২৩ পিএম 
বিনামূল্যে আই ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন। ছবি: সময়ের আলো
খাগড়াছড়ির গুইমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে পাঁচ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে আই ক্যাম্পেইন পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কর্তৃক পরিচালিত শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার (৭ মে) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।

আই ক্যাম্পেইনে চিকিৎসা দিচ্ছেন সেনাবাহিনীর দুজন চিকিৎসক। ছবি: সময়ের আলো

আই ক্যাম্পেইনে চিকিৎসা দিচ্ছেন সেনাবাহিনীর দুজন চিকিৎসক। ছবি: সময়ের আলো

গুইমারা সিএমএইচ কমান্ডিং অফিসার মেজর মো. একরামুল আমিন, সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে চক্ষু স্পেশালিস্ট ডা. সাইফুল ইসলাম রিয়াদ, ডা. সুমিন তালুকদারসহ (চারজন সহকারী স্টাফসহ) গুইমারা ও সিন্ধুকছড়ি জোনের সামরিক মেডিকেল অফিসাররা চিকিৎসা দেন। পাশাপাশি এক শতাধিক গুরুতর চক্ষু রোগীকে ক্যাটারাক্ট সার্জারির আওতায় আনা হয়।

ক্যাম্পেইন পরিদর্শনকালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: