সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে ফেরত পাঠানো হলো মিয়ানমারে

কূটনৈতিক প্রতিবেদক

সারাদেশ

মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরা রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে

2025-05-07T20:46:43+00:00
2025-05-07T20:51:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে ফেরত পাঠানো হলো মিয়ানমারে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৪৬ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৫ ৮:৫১ পিএম
মিয়ানমারের সেনা-বিজিপি সদস্যসহ ৪০ নাগরিককে প্রত্যাবর্তন। ছবি: সংগৃহীত
মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরা রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে ৬ জন মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। 

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমানে তাদের ফেরত পাঠানো হয়। 

এর আগে বুধবার সোয়া ১১টায় মিয়ানমার সেনা ও বিজিপির ৩৪ জন সদস্যকে বাসে করে বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়। পরে পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে মিয়ানমারের নাগরিক ৬ আসামিকে নেওয়া হয়। এরপরই তাদের ফেরত পাঠাতে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ১টা ২৪ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘মিয়ানমার এয়ারলাইন্সের’ এটিআর ৭২’ মডেলের একটি বিমান। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর দুপুর আড়াইটার দিকে মিয়ানমারের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে বিমানটি।


কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মর্তুজা বলেন, মিয়ানমারের সেনা, বিজিপি ও মামলায় সাজাভোগকারীসহ ৪০ জন নাগরিককে ফেরত নিতে ‘মিয়ানমার এয়ারলাইন্সের’ এটিআর ৭২’ ফ্লাইট যথাসময়ে উড্ডয়নও করেছে। যেহেতু কক্সবাজারে বর্হিবিশ্বের সঙ্গে যাত্রীদের গমনের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কৃর্তপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্সবাজার আনা হয়েছে। মিয়ানমারের এসব নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদন করে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সে দেশে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

এসটিও


  বিষয়:   মিয়ানমার  রাখাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: