কুয়াকাটায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শুক্রবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।কুয়াকাটার তুলাতলী এলাকায় বাদশা ফরাজীর বাড়ির সামনে সংঘটিত এই

2025-05-09T22:25:13+00:00
2025-05-09T22:25:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুয়াকাটায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:২৫ পিএম   (ভিজিট : ১৭৮)
জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও বসতঘরে ভাঙচুর। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কুয়াকাটায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শুক্রবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। 
কুয়াকাটার তুলাতলী এলাকায় বাদশা ফরাজীর বাড়ির সামনে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া দুটি বসতঘরে ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজী- দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে হঠাৎ করে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় উভয় পক্ষ। আহতদের প্রাথমিক চিকিৎসা কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দেওয়া হলেও, সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বাদশা ফরাজী ও কুদ্দুস ফরাজী পরিবারের মধ্যে বহুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বাদশা ফরাজীর পরিবার শুক্রবার সকালে বিতর্কিত জমিতে ঘর তুলতে গেলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

একপক্ষের দাবি অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছিলেন বাদশা ফরাজী। 

অপরপক্ষের দাবি, ন্যায়বিচার না পেয়ে তারা নিজের মালিকানাধীন জমিতে ঘর নির্মাণে গেলে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন অবস্থা স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

জেডও/




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: