নাসিরনগরে বজ্রপাতে শিশুসহ নিহত ৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. রাজ্জাক মিয়া (৪০), সামছুল হুদা (৭০) ও জাকিয়া

2025-05-11T21:09:49+00:00
2025-05-11T21:09:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নাসিরনগরে বজ্রপাতে শিশুসহ নিহত ৩
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ মে, ২০২৫, ৯:০৯ পিএম 
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত  হয়েছেন। নিহতরা  হলেন—মো. রাজ্জাক মিয়া (৪০), সামছুল হুদা (৭০) ও জাকিয়া খাতুন ((৮)। 

রোববার (১১ মে) দুপুর ২টায় উপজেলার সদর, গোকর্ণ ইউনিয়ন ও চাতলপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত মো. রাজ্জাক মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের ছোয়াব মিয়ার ছেলে ও  সামছুল হুদা (৭০) নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং শিশু জাকিয়া খাতুন (৮) চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আলমগীর মিয়ার মেয়ে।

রাজ্জাক  মিয়া ধান কাটার সময় সদর ইউনিয়নের টেকানগরে, সামসুল হুদা গোকর্ণের ভাঙ্গা ব্রিজ এলাকায় গরু চড়ানোর সময় ও 
শিশু জাকিয়া ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আত্মীয়  বাড়ির উঠানে খেলা করার সময় বজ্রাঘাতে নিহত হন। 

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন বজ্রপাতে উপজেলার ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডও/

Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: