রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাই

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রানীনগরে দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে চালককে মারধরের পর বেঁধে রেখে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে

2025-05-19T22:30:03+00:00
2025-05-19T22:30:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাই
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:৩০ পিএম 
প্রতীকী ছবি
নওগাঁর রানীনগরে দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে চালককে মারধরের পর বেঁধে রেখে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাত ৯টা থেকে আনুমানিক সাড়ে ১১টা পর্যন্ত ৭-৮ জনের মুখোশধারী ও হেলমেট পরিহিত ছিনতাইকারী চক্র ওই স্থানে ছিনতাই করেছে। ছিনতাইকারীরা দড়ি দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে দুজন ব্যবসায়ীসহ চারজনের মোটরসাইকেল আটকায়। পরে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল 

কেড়ে নেওয়া হয়। এ ছাড়া চারটি মোটরসাইকেলের মধ্যে ছোট দুটি ফেলে রেখে বড় এফজেড ও পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

উপজেলার বিজয়কান্দী বড়বড়িয়া গ্রামের ভুক্তভোগী ডেকোরেটর ব্যবসায়ী ফায়সাল রেজা রাব্বী বলেন, রোববার রাতে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে রাত পৌনে ১১টার দিকে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিজয়কান্দী বড়বড়িয়া বাজার থেকে রানীনগর রেলগেটের দিকে যাচ্ছিলাম। পথে রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় মোড়ে পৌঁছালে হঠাৎ রাস্তায় দড়ির ব্যারিকেড দেয় ছিনতাইকারীরা। এতে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এসময় তিনজন পেছন থেকে আমাকে ধরে ফেলে। এরপর আরও কয়েকজন ছিনতাইকারী এসে আমাকে মারধর শুরু করে ও ছুরি দেখিয়ে হুমকি দেয়। তারা মাঠের মধ্যে নিয়ে আমাকে হাত-পা বেঁধে ফেলে রাখে। তারা আমার দুই লক্ষাধিক টাকার মোটরসাইকেল, নগদ ৫ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেয়। তারা আমাকে মাঠের মধ্যে নিয়ে গেলে দেখতে পাই, আরও চারজনকে তারা বেঁধে মাটিতে ফেলে রেখেছে। ছিনতাইকারীদের মধ্যে কেউ মাস্ক পরে ছিল, আবার দুজন হেলমেট পরিহিত ছিল। তারা সেখানে প্রায় আড়াই ঘণ্টার মতো ছিনতাই চালিয়ে গেছে।

আরেক ভুক্তভোগী বড়বড়িয়া গ্রামের ব্যবসায়ী আবদুল হামিদ। তার বাবা মেম্বার শাহাজান আলী স্বপন জানান, ছেলে রানীনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিল। রেলগেট-ঝিনা রাস্তার চকের ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ধরে। এরপর মারধর করে নগদ সাড়ে ১২ হাজার টাকা, মোবাইল ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনা রাতেই পুলিশকে জানিয়েছি।

জেডও/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: