হাতকড়া নিয়ে পালাল দুই অভিযুক্ত

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক চারজনের মধ্যে দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে বলে

2025-05-21T20:17:22+00:00
2025-05-21T20:17:22+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সারাদেশ
হাতকড়া নিয়ে পালাল দুই অভিযুক্ত
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪২৯)
প্রতীকী ছবি
বরিশাল নগরীতে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে আটক চারজনের মধ্যে দুই যুবক মিরাজ (২২) ও রাসেল (২০) হাতকড়াসহ পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান। পলাতকদের একটি হাতকড়ার দুই প্রান্তে দুজনের হাত আটকে রেখেছিল পুলিশ।

এসময় আটক হওয়া অন্য দুজন হলেন- মামুন ও আল-আমিন। আটক ও পলাতকরা ভাটিখানার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এসময় চার থে‌কে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, নগরের শাহপাড়া এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়ে‌ছিল। গা‌ড়িতে ওঠানোর সময় দু’জন পা‌লিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপা‌শি পা‌লিয়ে যাওয়া দু’জনকে গ্রেফতারে অভিযান চলছে।

নগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, যারা পালিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: