৬ দিনের রিমান্ডে মমতাজ

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২২

2025-05-22T12:27:31+00:00
2025-05-22T12:27:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
৬ দিনের রিমান্ডে মমতাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:২৭ পিএম 
আদালত প্রাঙ্গনে মমতাজ বেগম। ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে রাখা হয় তাকে। পরে মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। 

২০২৪ সালের সিংগাইরের গোবিন্দলের চারজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন।


গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।


মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি।

/এসটিও
 



  বিষয়:   কণ্ঠশিল্পী মমতাজ বেগম  রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: