রামগড় সীমান্ত দিয়ে আরও ৫ ভারতীয়কে পুশইন করল ভারত

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে আবারও শিশুসহ পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।ভারত-বাংলাদেশের রামগড় সীমান্তের

2025-05-22T20:30:24+00:00
2025-05-22T20:30:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রামগড় সীমান্ত দিয়ে আরও ৫ ভারতীয়কে পুশইন করল ভারত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৩০ পিএম 
প্রতীকী ছবি
খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে আবারও শিশুসহ পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

ভারত-বাংলাদেশের রামগড় সীমান্তের ফেনী নদীতে বৃহস্পতিবার (২২ মে) ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ভারতের হরিয়ানার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে তাদের আটক করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তের ফেনী নদীতে গভীর রাতে হাত-পা বেঁধে ফেলে দেয়। ভোরে তারা বাংলাদেশের দিকে প্রবেশ করে। 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত ইউএনও) ইসমত জাহান তুহিন বলেন, পাঁচজনকে সাময়িকভাবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে তাদের উপজেলা প্রশাসন থেকে খাবার দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিজিবি, উপজেলা প্রশাসন ও রামগড় থানা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর দিয়ে ২৭ জন, তাইন্দং দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং দিয়ে ৩০ জনসহ মোট ৭২ জনকে বাংলাদেশ সীমান্তে পুশইন করেছে বিএসএফ।

এমএইচটি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: