ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩

2025-05-23T21:43:26+00:00
2025-05-23T21:43:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯:৪৩ পিএম 
প্রতীকী ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট টেপুরগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুলতান টেপুরগাড়ী এলাকার মৃত ভজে মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা সময়ের আলোকে বলেন, বাড়ির পাশে আমিন মেম্বারের জমিতে বোরো ধান কাটছিলেন সুলতান হোসেন। এ সময় পাশের ধানখেতে পরে থাকা বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

অভিযোগ উঠেছে, অবৈধভাবে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নেসকোর নির্বাহী কর্মকর্তা বলেন, কীভাবে বাঁশের খুঁটির মাধ্যমে লাইন দেওয়া হয়েছে তা আমি জানি না। 

এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ স্পর্শ  হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসের হট লাইনে ফোন করে শাটডাউন দেওয়ার অনুরোধ করা হলেও শাটডাউন দেওয়া হয়নি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিনমজুর সুলতানের। বিষয়টি স্থানীয়ভাবে টাকা দিয়ে মীমাংসা করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।

জেডও/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: