ভাঙ্গায় রহস্যজনকভাবে ব্যবসায়ী যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাচ্চু মাতুব্বর (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার (২৯ মে) সকালে নাসিরাবাদ ইউনিয়নের

2025-05-29T20:05:51+00:00
2025-05-29T20:05:51+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় রহস্যজনকভাবে ব্যবসায়ী যুবকের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৮:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাচ্চু মাতুব্বর (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের সুলতান খাঁর ঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাচ্চু মাতুব্বর কোষাভাঙ্গা গ্রামের মজিদ মাতুব্বরের ছেলে।

ঘটনাস্থলে ফরিদপুর থেকে সিআইডি পুলিশের একটি টিম ও ভাঙ্গা থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নিহত বাচ্চু মাতুব্বরের স্ত্রী জানায়, আমার স্বামী রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ভোরে খবর আসে আমাদের বাড়ির কয়েকটি বাড়ি পর কোষাভাংগা গ্রামের সুলতান খাঁর বাড়িতে তার মৃতদেহ পড়ে আছে। আমার স্বামী এই বাড়িতে প্রায়ই রাতে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিত।

স্থানীয় ও এলাকাবাসী জানায়, সুলতান খাঁ বৃদ্ধ ও গরীব মানুষ এবং কানে কম শুনে। তারা স্বামী-স্ত্রী দুইজন রাতে খাবার খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। তার ঘরের বারান্দায় এলাকার কিছু লোকজন প্রতিদিন জুয়া খেলতো আর আড্ডা দিত। প্রাথমিক ধারনা করা হচ্ছে জুয়া খেলা নিয়ে কোন ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভোরে ভাঙ্গা থানাধীন নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাংগা গ্রামের বৃদ্ধ সুলতান খাঁর বাড়িতে ব্যবসায়ীর মৃতদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আমি সহ পুলিশের একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করি এবং সিআইডি পুলিশকে সংবাদ দেই।

আমরা ঘটনাস্থল থেকে বাচ্চু মাতুব্বর নামের এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছি। ময়না তদন্তে রিপোর্ট পেলে বিস্তারিত কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: