৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু

2025-05-31T09:07:33+00:00
2025-05-31T09:07:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:০৭ এএম 
পুরোনো ছবি
প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার উন্নতির ফলে পদ্মা নদী এখন লঞ্চ চলাচলের জন্য উপযোগী হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি, যার প্রভাবে নৌদুর্ঘটনার আশঙ্কায় ওইদিন সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচলও বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে ঢাকাগামী যাত্রী ও যানবাহন দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে এবং যাত্রীদের অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল স্থগিতই ছিল।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আজ সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকায় পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এ রুটে নিয়মিত যাত্রী চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: